২৪/০২/২০২৬, ২৩:২০ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২৩:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হালিশহরে ছিনতাই, বিদেশি প্রতিষ্ঠানের কর্মী আহত

চট্টগ্রামের হালিশহর ছোটপুলে ভোরবেলা ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন মো. মুরাদ হোসাইন নামে এক যুবক। তিনি “কেইপিজেডেস্থ পার্ক বাংলাদেশ” নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত।

বিজ্ঞাপন

ভোর সোয়া পাচঁটার দিকে নগরের ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে এই ঘটনা ঘটে।

রানা শাফায়েত, বদি, বিজয় সহ একটি সংঘবদ্ধ চক্র, যারা ছোটপুল এবং এর আশেপাশের এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. মুরাদ হোসাইন জানান, কেইপিজেডে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে নগরের ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন শিশু কবরস্থানের সামনে তিনজন ছিনতাইকারী লাঠি ও চাকু নিয়ে আমার ওপর হামলা চালায়।

এ সময় তারা আমার বাম হাতে আঘাত করে এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই করে নেয়। ঘটনার পর ছিনতাইকারীরা পাশের টিআই মোটরস সংলগ্ন একটি গলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ছোটপুল দেওয়ান আলী মসজিদ সংলগ্ন ওই স্পটে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এলাকাবাসী সেখানে টহল জোরদার ও সিসিটিভি স্থাপনের দাবি জানিয়ে ছিলেন।


হালিশহর থানার উপপরিদর্শক গোলামুর রহমান জানান, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করার পরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্ঠা চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পড়ুন- পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির

দেখুন- ইরানি বিজ্ঞানীদের বাজিমাত!!!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন