২৪/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২২:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস পুনরায় চালু

দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হলো ঢাকা–আগরতলা–কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে রয়েল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে এ বাস সার্ভিস বন্ধ ছিল। দেড় বছরের বেশি সময় পর দুই দেশের মৈত্রী ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরীক্ষামূলকভাবে পুনরায় এই আন্তর্জাতিক বাস যাত্রা শুরু হয়।
জানা যায়, আপাতত সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সপ্তাহে তিন দিন করে নিয়মিত এ পরিষেবা চালু করা হবে।
বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বন্দর সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি শুধু যাতায়াতের মাধ্যম নয়; বরং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও ব্যবসা-বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। এতে পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

এদিকে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সাব-ইন্সপেক্টর শরীফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১১টার দিকে চালক এবং স্টাফসহ ৯ জন যাত্রী নিয়ে বাসটি ইমিগ্রেশনে আসে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুপুরের দিকে বাসটি ভারতে প্রবেশ করে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে বাসটি ভারতে যায় এবং ২১ ফেব্রুয়ারি পুনরায় বাংলাদেশে ফিরে আসে।

পড়ুন:মোহনগঞ্জে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: লুট কয়েক লাখ টাকার সম্পদ

দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন