দিনাজপুরে জমিয়তে উলামায়ে ইসলাম জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারি -২০২৬ মঙ্গলবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর -৩( সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
উক্ত অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ শোয়াইব এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইঞ্জি: মনজুর মুরশেদ সুমন,বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম (ওস্তাদ), জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত মোঃ রুবেল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি ফয়সাল রশিদী, যুব জমিয়তে ওলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান সানোয়ার, বিরল উপজেলা শাখার সভাপতি মুফতী জাফর আহমদ রশিদী প্রমুখ।
অনুষ্ঠানে উক্ত সাংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে দেশ-জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি
ইমি/


