চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী -চান্দগাঁও) এর নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন যেকোনো মূল্য বোয়ালখালী হতে চুরি ডাকাতি বন্ধ করতে হবে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষণা অনুযায়ী এই উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী – চান্দগাঁও) এর নবনির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহ বোয়ালখালীতে কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা,সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় কালে এসব কথা বলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) সভাকক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি, বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলূ চন্দ্র নাথ, বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মোঃ শাহানুর ইসলাম,বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম,বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজী ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সহসভাপতি এ্যাডভোকেট সেলিম চৌধুরী,
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, বোয়ালখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, বোয়ালখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন,বোয়ালখালী এল.এস.ডি (LSD)-র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওমর ফারুক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম,বোয়ালখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা অলক চাকমা, বোয়ালখালী পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম মিজানুর রহমান,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আবু আকতার,দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা
মহসিন খান তরুন,বিএনপি নেতা হাসান চৌধুরী,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান রাসেল,নজরুল ইসলাম,যুবদল নেতা মোহাম্মদ লোকমান,নুর হোসেন,ইসমাইল হোসেন জুয়েল,বোয়ালখালীতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য এরশাদ উল্লাহ এসময় সরকারের উন্নয়নমূলক সংস্থার কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা, জবাবদিহিতা ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান এবং দায়িত্বশীলতার সাথে কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।এসময় মাদক নির্মূলে এলাকা ভিত্তিক বিক্রেতাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
বোয়ালখালীর মানুষের প্রাণের দাবী কালুরঘাট সেতু নির্মাণের কাজ তরান্বিত করতে প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথা বলেন।যেই কমিটি সংশ্লিষ্ট সেতু নির্মাণ অধিদপ্তরে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করবে বলেও জানান তিনি। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সভায় শিক্ষা, স্বাস্থ্য,কৃষি,মাদক, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং দারিদ্র্য বিমোচন কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
এ সময় এমপি মহোদয় প্রশাসনের সকল পর্যায়ে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান।এসময় তিনি বোয়ালখালীতে চলমান নানান উন্নয়নমূলক কর্মকান্ডের তদারকি করেন।
পড়ুন:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি
ইমি/


