২৫/০২/২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারী কৃষক ও জলবায়ু সহনশীলতা বিষয়ক মিডিয়া ফেলোশিপ, আবেদন যেভাবে

নারী কৃষক ও জলবায়ু সহনশীলতা নিয়ে প্রতিবেদন তৈরির সুযোগ মিলছে সাংবাদিকদের জন্য। কমিউনিটি-বেসড রেজিলিয়েন্স, উমেন্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাকশন (সিআরইএ) প্রজেক্টের এই ফেলোশিপে অংশগ্রহণ করে দেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের নারীর অবদান এবং কৃষি খাতে তাদের শ্রমের গুরুত্ব তুলে ধরা যাবে।

বিজ্ঞাপন

সংগঠন: কমিউনিটি-বেসড রেজিলিয়েন্স, উমেন্স এমপাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাকশন প্রজেক্ট

অংশীদার: সুইডিশ এম্বাসি

ফেলোশিপের বিবরণ

ধরণ: জার্নালিস্ট ফেলোশিপ (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) 

উদ্দেশ্য

  • নারীদের কৃষি খাতে অবদান এবং পারিশ্রমিক ছাড়া শ্রমের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা।
  • মিডিয়ার মাধ্যমে সচেতনতা তৈরি করে নীতি নির্ধারক এবং সংশ্লিষ্টদের এমন নীতির দিকে উৎসাহিত করা, যা নারীসহ সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এবং জলবায়ু-সহনশীল কৃষিকাজকে সমর্থন করে।

কাজের ক্ষেত্র

ফেলোশিপের কার্যক্রম দেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে হবে। যেমন:

  • সাতক্ষীরা
  • বাগেরহাট
  • ভোলা
  • পটুয়াখালী
  • বরগুনা
  • সুনামগঞ্জ
  • কিশোরগঞ্জ

আবেদন ও সময়সীমা

আবেদনের শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬। তারা জানিয়েছে, সময় শেষ হলেও আবেদন করার সুযোগ রয়েছে।    জমার পদ্ধতি

সফট কপি: ইমেইল lalmohan@manusher.org

হার্ড কপি: এমজেএফ অফিস

ফেলোশিপের সময়কাল ও আর্থিক সুবিধা

সময়কাল: সর্বনিম্ন একটি রিপোর্ট প্রকাশ করতে হবে ৬ সপ্তাহের মধ্যে

ফেলোশিপ গ্রান্ট: প্রতি টিম (রিপোর্টার ও ক্যামেরা পার্সন) ৫০,০০০ টাকা (ভ্যাট/ট্যাক্স সহ)

ফেলোশিপের সংখ্যা: ১৪টি

সুযোগ

এই ফেলোশিপটি মিডিয়ার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, কৃষি খাতে নারীর ভূমিকা এবং জলবায়ু-সহনশীল নীতিমালা প্রচারে আগ্রহী সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

পড়ুন:উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ পদে নিয়োগ

দেখুন:অনেক আমানতকারীর টাকা ফেরত দিচ্ছে না সম্মিলিত ইসলামী ব্যাংক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন