২৫/০২/২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এই ঘোষণা দেন।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আশাবাদ ব্যক্ত করে বলেন, সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে মশক নিধন কার্যক্রম এখন আগের চেয়ে আরও বেগবান হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় জোর দেওয়া হয়েছে।

সমন্বয় সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মশার বিস্তার ঠেকাতে আমরা নিধনের কাজ করব। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এই লড়াইয়ে সংশ্লিষ্ট সব মহল ও পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

সিটি কর্পোরেশনগুলোতে মশক নিধন কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, এতদিন সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক না থাকায় অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনগুলোতে কোনো প্রশাসক না থাকায় চাইলেও দু-দিন আগে থেকে কাজ করা যায় নাই। এখন প্রশাসক এসেছে। ফলে এখন সব পক্ষ মিলিয়ে কাজ করা সম্ভব হবে এবং মশক নিধন কার্যক্রম আরও বেগবান হবে।

সভায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

পড়ুন:বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

দেখুন:এনআইডি সার্ভার বন্ধ: দীর্ঘমেয়াদী সমাধানের তাগিদ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন