২৫/০২/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
25.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনের অন্যতম কাজ হওয়া উচিত রাষ্ট্রপতির অভিশংসনের উদ্যোগ নেওয়া। সংসদে সরকারি ও বিরোধীদলসহ সবাইকে এ বিষয়ে একসঙ্গে কাজ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে। জাতীয় ঐক্যের জায়গা থেকে এখানে কোনো বিভেদ থাকবে না।

তিনি বলেন, সেই সময় রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে না পারায় রাষ্ট্রপতির পদ থেকে তাকে সরানো সম্ভব হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রাষ্ট্রপতি পরিবর্তনের দাবি জনগণের পক্ষ থেকে উঠে এসেছে। সে সময় রাষ্ট্রের স্থিতিশীলতা ও সংবিধান রক্ষার স্বার্থে রাষ্ট্রপতিকে পদে রাখা হয়েছিল। এখন নতুন সরকার দায়িত্ব নেওয়ায় রাষ্ট্রপতির পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।

তিনি আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করে নাই৷ তিনি নীরব নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা কোটা সংস্কারের দাবি নিয়ে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনেও গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এ গণহত্যা সংগঠিত হয়েছে। এ গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। এখন সময় এসেছে তার বিরুদ্ধে অভিশংসন করে তাকে সরানো এবং মামলা করে দ্রুত গ্রেফতার করা।

বিজ্ঞাপন

পড়ুন : রাষ্ট্রের অভ্যন্তরীণ-গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন