২৬/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

দেশের টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি-র ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে ট্রাস্টি ও নির্বাহী সদস্যদের যৌথ সভায় নতুন বোর্ড ঘোষণা করেন সংগঠনের বিদায়ী চেয়ারম্যান রেজোয়ানুল হক ।

বিজ্ঞাপন

যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদকে চেয়ারম্যান, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনকে সদস্য সচিব, সিনিয়র সাংবাদিক মানস ঘোষকে কোষাধ্যক্ষ করে ১০ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ডের ঘোষণা দেন তিনি।

জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ড টেলিভিশন সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান তিনি।

এর আগে ২৪ ফেব্রুয়ারি নতুন বোর্ড অনুমোদন করে বিদায়ী ট্রাস্টি বোর্ড। বিজেসি গত সাত বছর ধরে সম্প্রচার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব রক্ষায় সাংবাদিকতার নীতিনৈতিকতার দলিল প্রণয়ন এবং তার সদস্যদের কল্যাণে প্রশিক্ষণ-সভা-সেমিনার, স্বাস্থ্য বীমা
সহ নানাভাবে ভূমিকা পালন করে আসছে।

পড়ুন: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন