জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই। আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকো সিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সাথে যুক্ত হতে পারিনি এখনও। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে তখন প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে এর সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার তাও এতোদিনে হয়ে উঠেনি। আমি দায়িত্ব নিয়েছি সরকারের নীতিনির্ধারণী সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করবো।
পড়ুন: এবার পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণ
আর/


