২৮/০২/২০২৬, ০:৩০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় চাদাঁর দাবিতে গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, এলাকাবাসীর মানববন্ধন

ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে রসি দিয়ে বেঁধে এক বৃদ্ধকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এঘটনায় বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী৷ শুক্রবার (২৭শে ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া চর রমেশ গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

এসময় স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ নেতা হানিফ মাল ও খোকন মাল ৫ আগস্টের পর জমায়েতের সাথে যোগ দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছে। তারই ধারাবাহিকতায় এলাকার নিরীহ অসহায় কৃষক আব্দুল বারেকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

আব্দুল বারেক বলেন, জাতীয় নির্বাচনে আমি আন্দালিব রহমান পার্থর গরুর গাড়ির মার্কায় ভোট করায় তিনি আমার প্রতি চড়াও হতে থাকে৷ তারা আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট করতে বলে। আমি তার কথা মতে ভোট না করায় চাঁদা দাবি করেন৷ সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত বুধবার সকালে স্থানীয় বাজার থেকে তাকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন করেন। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনা এলাকায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউদ্দিন জানায়, অভিযোগের আলোকে মামলা নেওয়া হয়েছে এবং ঘটনার ভিডিও পর্যালোচনা করে একজনকে ইতোমধ্যে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে৷ বাকী আসামীদেরও গ্রেফতার চেষ্টা চলছে৷

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমানে চোরাচালান মালামাল আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন