শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করিনি। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে।
তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি এবং উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে।
গতকাল পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ চত্বরে ‘সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক উন্মুক্ত মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে হাজারো মানুষ অংশগ্রহণ করেন। প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর উপজেলায় প্রথম আগমন উপলক্ষে তাকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
পড়ুন:আজ জামায়াতের ইফতার মাহফিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেখুন:ঢাকায় ১২৩২ টাকার এলপিজি গ্যাসের সিলিন্ডার ১৯শ টাকা
ইমি/