২৮/০২/২০২৬, ১৭:০৪ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৭:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডে আলী আশ্রাফ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন মার্কেট মালিক।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী দাবি করেন, তাঁদের মার্কেটের ১২টি দোকানের মধ্যে ছয়টি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার ও পাইপের দোকান।

প্রত্যক্ষদর্শী আলমগীর কবির পাটোয়ারী জানান, আগুন লেগেছে দেখে প্রথমে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসেকে কল করা হয়। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত যাওয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে সক্ষম হওয়ায় পুরো মার্কেটটি রক্ষা পেয়েছে। তিনটি দোকান বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ইউনিট ও এলাকাবাসী দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পড়ুন:ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেখুন:শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন