২৮/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
26.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ২০:৩৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ত্রিশালে দুই মাদকসেবিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক পৌনে বারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সন্নিকটে একটি বইয়ের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানে দোকানের ভিতরে পিছনের ঘরে মাদক সেবনের প্রস্তুতিকালে বিভিন্ন উপকরণসহ দুইজনকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। উপস্থিত জনতা ঘটনার স্বাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে আসামি মোঃ মোশারফ হোসেন (৩৫) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড এবং আসামি মোঃ মানিক মিয়া (৩২) কে একই আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ত্রিশাল উপজেলার ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এ সময় মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন ত্রিশাল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : হতদরিদ্রের জায়গা দখল করে দোকান নির্মানের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন