২৮/০২/২০২৬, ২৩:০১ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২৩:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন দেখিয়েছাত্রীকে ধর্ষেনর অভিযোগে অধ্যক্ষ কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ।এর আগে গতকাল শুক্রবার রাতর  নিজ বাড়ি  থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভুক্তভোগী ছাত্রী গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

অভিযোগ সুত্রে জানা যায়,  ভৃক্তভোগী চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ খবর নেওয়ার অযুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত ১৮ ডিসেম্বর (২০২৫) সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান যে, উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তার  গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় সরল বিশ্বাসে ওই ছাত্রী বেলা সকাল সাড়ে ১১টার দিকে তার বাসায় যায়। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অত্যন্ত কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত অভিযানে নামে। গেল শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে  গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল শক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রাতেই আসামিকে গ্রেপ্তার করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়। আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো নির্দেশ দেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমানে চোরাচালান মালামাল আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন