রাজবাড়ী সদর ও গোয়ালন্দ নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী সফরে এসেছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। পরে গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবর স্থানে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন।
প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চারদিনের সফরে নিজ জেলা রাজবাড়ী আসলে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে তাঁর বাবামায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীবসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক : যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী


