০১/০৩/২০২৬, ০:১৮ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় দুই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ 

গাইবান্ধা পৌরসভার কুটিপাড়া এলাকার দুটি সেমাই কারখানায় র‌্যাব  ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রংমিশ্রিত ও অনুমোদনবিহীন সেমাই জব্দ করা হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়।

আজ ‎শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা এনডিসি সাব্বির আহমেদ।

‎অভিযানে বিসমিল্লাহ লাচ্ছা সেমাই কারখানা থেকে রংমিশ্রিত ও অনুমোদনবিহীন প্রায় ২০০০ কেজি প্যাকেটজাত সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। এছাড়া আরেক কারখানা থেকে১০০ কেজি খোলা সেমাই (মূল্য প্রায় ১০ হাজার টাকা) এবং ৩ কেজি কৃত্রিম ফ্লেভার ও রং উদ্ধার করা হয়। এঅপরাধের কারনে কারখানার পরিচালক সুজন মিয়াকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎অন্যদিকে নুরানী ফুড কারখানা থেকেও রংমিশ্রিত প্রায় ৭০ কেজি সেমাই জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় কারখানার পরিচালক রুবেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩-এর ডিএডি জিহাদ হাসান, এসএসআই রায়হান, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়াসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাইবান্ধা এনডিসি সাব্বির আহমেদ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : নতুন সংসদ সদস্য মাওলানা আবু তালিবের সরকারি দপ্তর পরিদর্শন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন