০১/০৩/২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেলিয়া নির্বাচন সম্পন্ন, নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ এলিভেটর এসকেলেটরস এন্ড লিফট ইম্পোর্টার্স এসোসিয়েশন (বেলিয়া)-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি পদে একটি পূর্ণাঙ্গ প্যানেল বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করে। উক্ত পদসমূহের বিপরীতে অন্য কোনো বৈধ মনোনয়নপত্র দাখিল না হওয়ায় নির্বাচন বোর্ড প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি পদে মো: শফিউল আলম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক পদে মোঃ ইয়াদুল হক নির্বাচিত হন।

এছারাও সিনিয়র সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম সরকার, অর্থ সম্পাদক এস.এম. মনির উজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন তরফদার নির্বাচিত হন। এছাড়াও পরিচালক পদে ৭ জন সদস্য হলেন, মোহাম্মদ জাকিরুল হক, মো: নেয়ামুল হক, মো: লৎফর রহমান, ফারুক হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আহম্মদ আলী ও আরেফ আহমেদ।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে নর্বনির্বাচিত সভাপতি মো: শফিউল আলম উজ্জ্বল বলেন, তাঁদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে ইনশাআল্লাহ এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণসহ লিফট শিল্পখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন