০১/০৩/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে মাটি কাটার সময় রোজারত অবস্থায় বিদ্যুৎপৃষ্ঠে শ্রমিক নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে মাটি কাটার সময় রোজারত অবস্থায় বিদ্যুৎ পৃষ্ঠে হানিফ শেখ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের গার্লস স্কুল সংলগ্ন এ ঘটনা ঘটে।

হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার আলী শেখ এর ছেলে। নিহত শ্রমিকের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

জানা গেছে, হানিফ শেখসহ ৮-১০জন শ্রমিক মাটি কাটার জন্য পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ ইন্দুরকানীর মিলবাড়ী নামক এলাকার গার্লস স্কুলের পাসে পুকুরে মাটি কাটতে যান। সেখানে মাটি কাটার কিছু সময় পর যারা রোজা রাখেনি তারা সকালের খাবার খেতে যান, তবে হানিফ শেখ রোজা রাখার কারনে তিনি খাবার খেতে না গিয়ে ওই পুকুরে জমা হওয়া পানি সেচ দেয়ার জন্য বিদ্যুৎ চালিত মোটর চলাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন।

স্থানীয় গ্রাম পুলিশ মো: আসাদুজ্জামান বলেন, হানিফ শেখ মাটি কাটতে গিয়ে পানি সেচ দেয়ার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত হানিফ পবিত্র রোজারত অবস্থায় ছিলেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, নিহত শ্রমিকের মরদেহ পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হানিফ শেখের মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যেগে বাজার মনিটরিং

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন