গাইবান্ধায় সদর উপজেলায় মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গাছের মগডালে উঠেন মালতি বেগম (৩০) নামের এক নারী। সেখানে আত্নহত্যার চেষ্টায় ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় দুই ঘন্টা পর এই নারীকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ঘটনা ঘটছে। ২০ সেকেন্ডে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আজ রোববার দুপুরে প্রতিবেদকের নজরে আসে।
সেই ভিডিও দেখা যায়, একটি নারী বাঁশ ঝাড়ে
গাছের মগডালে উঠে। তখন তার মা ওই নারীকে গাছ থেকে নামার কথা বললেও তিনি নামেন না।
খোঁজ নিয়ে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্র ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শুক্কুর মোড় এলাকার আব্দুল মান্নানের মেয়ে মালতি বেগম একজন গার্মেন্টস শ্রমিক। বেশ কয়েক বছর আগে সাত বছর বয়সী একটি মেয়ে সন্তানসহ মালতিকে ফেলে চলে যায় তার স্বামী। এতে মালতি ঢাকার একটি গার্মেন্টস কোম্পানিতে চাকরি করে আসছিলেন। রোজার আগে বাড়িতে ফিরে আসলে তাকে তার পরিবারের বড় ভাই, ছোট ভাই এবং মা মিলে প্রায় সময় মারধর করতো বাড়ি ছাড়াতে। মারধর কটু কথা শুনেও তার বাবার বাড়িতে ছিলেন সে। তবে অতিরিক্ত মানসিক চাপের জন্য রাগক্ষোভে আত্নহত্যার জন্য গাছে উঠে পড়েন। এরপর ছোট ভাই আরিফুল ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।
গাছের মগডালে উঠা নারী মালতি নারী অভিযোগ করে বলেন, বাড়ি থেকে তাড়ানোর জন্য মা ও দুই ভাই মারধর করে ও বাজে বাজে কথা বলেন। এজন্য গাছের উঠেছিলাম।
এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, খবর পেয়ে ওই স্থানে গিয়ে নারীকে মগডাল থেকে উদ্ধার করা হয়েছে
পড়ুন- খামেনির পর ইরানের নেতৃত্ব কে দেবেন?
দেখুন- সাঈদীর রায় পরবর্তী ‘নির্মমতার’ বর্ণনা করে কাঁদলেন ব্যারিস্টার আরমান |


