০১/০৩/২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TCA)-এর দ্বিবার্ষিক ১ মার্চ নির্বাচন সম্পন্ন

দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (TCA)-এর দ্বিবার্ষিক ১ মার্চ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মোঃ মোস্তফা কামাল এবং সহ-সভাপতি পদে মামুনুর রশিদ নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম এবং সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান পাপ্পু। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদেকুল ইসলাম সাব্বির।
এছাড়া প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: রুবেল হোসেন। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরমান হোসেন, মনজিত আলম শিমুল ও আরিফ হোসেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের পেশাগত মানোন্নয়ন, সদস্যদের অধিকার রক্ষা এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, দিনাজপুরে টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও কল্যাণে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচন শেষে সংগঠনের সদস্যরা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন:মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: আবারও ইমাম জোবায়েরের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

দেখুন:মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: আবারও ইমাম জোবায়েরের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন