০২/০৩/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা, জনতার হাতে আটক!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আফজাল (৩৫) নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা ও প্রত্যক্ষদর্শীরা।

রোববার (০১ মার্চ) সোনারগাঁ থানা এলাকার উদ্ভবগঞ্জ বাজারের মডেল মসজিদের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ তথ্য জানায়, ধর্ষণের শিকার শিশুটির বয়স প্রায় ৬ বছর এবং সে তাঁর জন্মস্থান রংপুর জেলার বাসিন্দা হলেও বর্তমানে উদ্ভবগঞ্জ এলাকায় পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এ শিশু পার্শ্ববর্তী একটি গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

অভিযুক্তের নাম আফজাল (৩৫) মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর গ্রামের নান্দু মিয়ার ছেলে। প্রথমে তিনি ঘটনার কথা অস্বীকার করলেও পার্শ্ববর্তী মসজিদের সিসি টিভি ফুটেজ এবং শিশুটির বর্ণনা অনুযায়ী পুলিশ তদন্তে ধর্ষণের চেষ্টা হওয়া সত্যি বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানা পুলিশের এসআই নাইমুল।

স্থানীয় জনতা আফজালকে ধর্ষণের চেষ্টার ঘটনায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ঘটনাটির স্বচ্ছ ও সুষ্ঠ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বগুড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: ভুয়া পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন