28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম ২, রংপুর ৬, রংপুর ৪ ও রাজশাহী ১ এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। সোমবার (২ মার্চ) বিচারপতি জাকির হোসেন এই চার আসনের প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন, কুড়িগ্রাম ২ এর প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর ৬ সাইফুল ইসলাম, রংপুর ৪ এমদাদুল হক ভরসা ও রাজশাহী ১ মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনী’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

পড়ুন: ইরানের হামলায় কুয়েতে মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন