28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের হামলা

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে গিয়েছিল। তবে কারখানা কর্তৃপক্ষ বেশ দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হামলার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) সৌদির এক শিল্প সূত্র এই খবর জানিয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলার প্রতিক্রিয়ায় তেহরান এই অঞ্চলে হামলা শুরু করার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, রাস তানুরা কমপ্লেক্সটি উপসাগরীয় উপকূলে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম শোধনাগারগুলোর একটি। এর দৈনিক ক্ষমতা প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। এটি সৌদি আরবের অপরিশোধিত তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি টার্মিনাল হিসেবে কাজ করে।

পড়ুন: যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন