24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২১:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে এক্সট্রা-মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশনের জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটিতে সাহেব আলী সরকারকে সভাপতি এবং আবু জাফরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।

বিজ্ঞাপন

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অমৃত কুমার পান্ডে নয়ন, শামীম শেখ ও আলী আকবর। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সেলিম সরকার এবং সহ-সাধারণ সম্পাদক পদে আবু মাছুম রাজু মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে রয়েছেন- কোষাধ্যক্ষ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বুলবুল, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক রকি সরদার, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল কুদ্দুস, মহিলা বিষয়ক সম্পাদক জুলেখা বেগম এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক নাদিরা আক্তার।

এছাড়া কমিটিতে ৭ জনকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন- আহসান হাবীব রাশেদ, ওয়াজেদ আলী, আল মামুন জুয়েল, আবুল কালাম আজাদ, গোলাম হোসেন, এনামুল হক এবং এরফান।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই কমিটি জেলার এক্সট্রা মোহরার বা নকলনবিসদের পেশাগত মান উন্নয়ন ও যৌক্তিক দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ ফেব্রুয়ারিতে জয়পুরহাট জেলা কমিটি বিলুপ্ত করেন বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শানোয়ারুল কবির শামীম। এরপর ৯দিন পর জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি।

পড়ুন:মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

দেখুন:জয়পুরহাটের ধানের শীষ ও স্বতন্ত্র কর্মীদের মাঝে সং-ঘ-র্ষ 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন