নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এ আবেদন করে আলোচনায় আসা আলতাফ হোসেন নিজেই এবার বাতিল হয়েছেন। তিনি বর্তমানে সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জামুকার ১০৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার (২ মার্চ) সারা দেশের ৭৮ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে সোনারগাঁও উপজেলায় ৫১ জন রয়েছেন। তালিকায় আলতাফ হোসেনের নাম রয়েছে ৫৪ নম্বরে।
এর আগে তিনি ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে ২০২৫ সালের ২৩ নভেম্বর জামুকার প্রতিনিধি দল সোনারগাঁওয়ে গণশুনানি করে। যাচাই-বাছাই শেষে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করা হয়।
এ বিষয়ে আলতাফ হোসেন দাবি করেন, শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে তাকে বাতিল করা হয়েছে। তিনি নিজেকে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ও মুক্তিযুদ্ধকালীন কমান্ডার দাবি করে পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন বলে জানান।
পড়ুন : সোনারগাঁওয়ে জোরপূর্বক জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ, তদন্তে নেমে ড্রেজার বন্ধ করল পুলিশ!


