28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার, আখাউড়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকটি প্রতিষ্ঠানের কেমিক্যাল ও পরীক্ষার উপকরণ যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, “রোগ নির্ণয়ে ব্যবহৃত কেমিক্যালের মান ও মেয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদার করা হবে।

পড়ুন- ১ মাসের জন্য ভিসার মেয়াদ বাড়ালো কাতার

দেখুন- ইসরাইলের সবচেয়ে বড় বিমানঘাঁটি ধ্বং/স???

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন