চরফ্যাশন উপজেলায় গঠিত আলহাজ্ব মোজাম্মেল হক আদর্শ পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ (মঙ্গলবার) বিকালে চরফ্যাশন বাজারে প্রতিষ্ঠিত আলহাজ্ব মোজাম্মেল হক আদর্শ পাঠাগারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা বাংলাদেশ বাংকের ডেপুটি গভর্নর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন।
পাঠাগারের সভাপতি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাও: আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের উপদেষ্টা জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাও: মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঠাগারের সেক্রেটারী মাও: হারুন অর রশিদ, উপদেষ্টা মীর শরীফ হোসেন। আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক সামসুদ্দিন কাউছ, চরফ্যাশন যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি ।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বিশ্বের মুসলমানেরা আজ অবহেলিত, নির্যাতিত। এই অবস্থা থেকে উত্তরণের জন্যেই মাহে রমজান প্রতি বছর আসে। রমজানের শিক্ষা কাজে লাগাতে পারলে মুসলমানেরা পৃথিবীতে নেতৃত্ব দিবে। একদিন সত্যিকারে ইসলামি শাসন কায়েম হবে।
বিশেষ অতিথি হিসেবে মোস্তফা কামাল বলেন,আলহাজ্ব মোজাম্মেল হক একজন ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার সন্তানেরা কুরআন, হাদিস পাঠের জন্য যে পাঠাগার করেছে তা সদকায়ে জারিয়া মূলক কাজ।
এছাড়া অতিথিবৃন্দ আলহাজ্ব মোজাম্মেল হকের কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন এবং তার জন্য দোয়া করেন।
উল্লেখ্য যে, ২০০৩ সাল থেকে আলহাজ্ব মোজাম্মেল হক আদর্শ পাঠাগার জ্ঞান বিতরণে ভূমিকা রাখছে।
পড়ুনঃপাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে: গভর্নর
ইমি/


