বিজ্ঞাপন

ধর্ষক ‘নুরা’-র নতুন নাম ফাঁস করলেন এএসপি আনোয়ার

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা দামা চাপদিতে ১৫ বছর বয়সি আমেনা নামে এক কিশোরীকে হত্যা মামলার মূল হোতার নাম তার নিজের বয়ানে পরিবর্তন হয়েছে। বিষয়টি আজ দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন, বিপিএম-এর দেওয়া ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে জানা যায়। এএসপি আনোয়ার হোসেন এর দেওয়া পোস্ট হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো:

বিজ্ঞাপন

‘নুরা’ফাতেহির দুঃখ!

নুরাকে গ্রেপ্তার করার পর হ্যান্ডকাফ পরানো ও অতি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাড়িতে তুলব। ছবির মিল, নির্ভরযোগ্য সোর্সের তথ্য, এতক্ষণের কথোপকথন—সব মিলে টার্গেট কনফার্মই আছে।
তবুও পেশাগত অভ্যাস থেকে জিজ্ঞেস করলাম।
— “তোর নাম নুরা?”
সে শান্ত গলায় জবাব দিল—
— “না স্যার, আমার নাম নুরা না।”
মুহূর্তেই যেন মাথায় এক ঝটকা লাগল। এতক্ষণ সব ঠিকঠাক, এখন আবার নাম নিয়ে দ্বিধা!
— “মিথ্যা বলিস না। তোর নাম তো নুর মোহাম্মদ। ডাক নাম নুরা।”
সে আবারও মাথা নেড়ে বলল—
— “না স্যার, এইটাও না।”
রহস্যের প্যাঁচ আরও জটিল হওয়ার আগেই সে নিজেই ব্যাখ্যা দিল—
— “কিন্তু স্যার, আপনেরা আমারেই খুঁজতাছেন। এই দুইদিন ইউটিউব, টেলিভিশন সব জায়গায় দেখি আমার নাম বলে ‘নুরা’, নাইলে ‘নুর মোহাম্মদ’। এইটা আসলে তারার ভুল। আমার নাম তো স্যার ‘মোহাম্মদ নূর আল আমিন। নুরা বা নুর মোহাম্মদ না।”
কথাগুলো শুনে বুকের ওপর থেকে যেন ভারি একটা পাথর নেমে গেল। পরিচয় নিয়ে বিভ্রান্তি কেটেছে।
তাকে প্রশ্ন করলাম—
— “তোর নাম ভুলভাবে লিখল, বলল—এতে তোর খারাপ লাগছে নাকি?”
সে নিস্পৃহ ভঙ্গিতে উত্তর দিল—
— “এইটাই তো দুঃখ স্যার। আমারে যা মন চায় শাস্তি দেন। কিন্তু নামটা তো ঠিক মতো বলা দরকার ছিল। না জানলে জেনে বলত, কিন্তু স্যার আমার নাম তো নূর মোহাম্মদ না।”
তাজ্জব না হয়ে পারলাম না। খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত একজন আসামি এমন সাবলীল, স্থির কথাবার্তা বলতে পারে! সাধের পুলিশি পেশা! আরো কত কী যে দেখাবে!

এদিকে এ বিষয়ে জানতে চাইলে এএসপি আনোয়ার হোসেন , আসনে মামলার বাদীর যা নাম জানতো তা দিয়ে মামলা করেছে। আমরা যখন প্রতিবেদন তৈরী করো তখন নূরার নাম তার জাতীয় পরিচয় পত্র অনুসানের করা হবে। এটা কোন বিষয় কারণ সে অপরাধী।

এ মামলায় ৯ আসামী থেকে গ্রেপ্তার সাত আসামির প্রত্যেকের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১ মার্চ রোববার এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। বর্তমানের আসামীরা রিমান্ডে রয়েছে বলে জানান তিনি।

পড়ুন- ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬ টি দোকান পুড়ে ছাই

দেখুন- ইরানের হা/ম/লা/য় গু/ড়ি/য়ে গেলো মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন