ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ১৮ মার্চ এক দিনের ঈদের ছুটি বৃদ্ধি অথবা বিন্যাসের দাবি তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।বুধবার (৪ মার্চ) এক বিবৃতি পাঠিয়ে এ দাবি জানায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বে। গণপরিবহন সংকট, স্টেশন ও রাস্তার অবকাঠামোসহ নানা কারণে অল্প সময়ে এত বেশি মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে নিশ্চিত করা সম্ভব হয় না।
এসব কারণে ঘরমুখো মানুষ অসহনীয় দুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের শিকার হয় বলে জানান তিনি।
তিনি বলেন, ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৯ দিনের লম্বা ছুটি রয়েছে এবারের ঈদে। ১৮ মার্চ এক দিনের ছুটি নির্বাহী আদেশে বাড়ানো প্রয়োজন। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা নিরাপদ ও স্বস্তির সঙ্গে ধাপে ধাপে গ্রামের বাড়ি যাওয়ার সুযোগ পাবে।
পড়ুন: চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


