22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ০:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি মিজান, সাধারণ সম্পাদক রতন

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট মিজানুর রহমান সভাপতি এবং এডভোকেট আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) সাড়ে ৮টার সময় নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. ইদ্রিস মিয়া।

এর আগে, দিনব্যাপী বুধবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ চলে।

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির-২০২৬ এর নির্বাচনে মিজানুর রহমান এডভোকেট ১৯৯ ভোট পেয়ে সভাপতি, এ. এম. হাজ্জাদুল হক এডভোকেট ২৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মুফতী মো. জাকির খান এডভোকেট ২৩৯ ভোট পেয়ে সহ-সভাপতি-২, আমিনুল ইসলাম রতন এডভোকেট ২৬৫ ভোট পেয়ে পুনরায় সাধারণ সম্পাদক, সাজ্জাদুল হক ভুইয়া এডভোকেট ২৪৪ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক-১, মো. আবু সাইম এডভোকেট ২২৭ ভোট পেয়ে সহ- সাধারণ সম্পাদক-২, লাইব্রেরী সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো. আবু বাক্কার সিদ্দিক এডভোকেট, সংস্কৃতি সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন মো. নজরুল ইসলাম এডভোকেট, অডিটর পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় মো. আসাদুজ্জামান ভুইয়া উৎপল নির্বাচিত হয়েছেন।

সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ৬টি পদে মো. আবু হানিফ ৩৬০ ভোট, মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট, মো. সারোয়ার আলম ৩৩৭ ভোট, মো. কোরবান আলী ৩৩৭ ভোট, মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট, মো. মহসিন ২৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন: কিশোরগঞ্জেও পালিত হয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন