23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাইবান্ধায় অননুমোদিত রঙ ব্যবহার করায় দুই বেকারিকে জরিমানা

অস্বাস্থ্যকর নোংড়া পরিবেশে খাদ্য উৎপাদন করায় গাইবান্ধায় অভিযান চালিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিসহ দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার ( ৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ধানঘড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্প নগরীতে এই অভিযান করেন তারা। নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার যৌথ ভাবে এই অভিযান করেন।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। তিনি মুঠোফোনে বলেন,অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার করার কারণে সুপার টেস্টি বেকারির মালিককে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্যাকেটজাত করার কারণে আকি মুড়ি ফ্যাক্টরির মালিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পুলিশ গাইবান্ধা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেসরকারি উন্নয়ন সংগঠন গণউন্নয়ন কেন্দ্র (জিইউকে) পরিচালিত সুপার টেস্টি বেকারিতে দীর্ঘদিন থেকে কেক, হরেক রকমের বিস্কুট, চানাচুর, পাউরুটি, বাটারবন, মিষ্টি, সন্দেশসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে আসছে। এসব খাদ্য পণ্যে নিম্নমানের উপকরণ ব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ মিয়া জানান,খাদ্যপণ্যে অননুমোদিত রঙ ও কৃত্রিম ফ্লেভার যুক্ত খাবার খেলে অনেক সময় বমি, পেটব্যথা, ডায়রিয়া বা বদহজম হতে পারে। এছাড়া শরীরে অ্যালার্জি, লিভার,কিডনি,ক্যানসারসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় অভিনব কায়দায় ১০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন