অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা বিভাগের মোংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানীতে ভোরে বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কি. মি.। আজ ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।
পড়ুন: দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশিরা ফিরলেন বিশেষ ফ্লাইটে
আর/


