বাজারে সুদহার কমানোর লক্ষ্যে নতুন গভর্নরের পরামর্শে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য বুধবার মুদ্রানীতি কমিটির বৈঠক ডাকা হয়। শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাত সদস্যের মুদ্রানীতি কমিটি থেকে অর্থনীতিবিদ ড. সাদিক আহমেদ পদত্যাগ করেছেন।
ড. সাদিক আহমেদ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান। ড. আহসান এইচ মনসুর গভর্নর পদে যোগদানের আগে পিআরআইর নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি আহসান মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগ দেয় বিএনপি সরকার। পাঁচ ব্যাংক একীভূতকরণ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগসহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার আন্দোলনের মধ্যে ওই বদল হয়। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হচ্ছে।
৭ সদস্যের মুদ্রানীতি কমিটির চেয়ারম্যান গভর্নর। এ ছাড়া একজন ডেপুটি গভর্নর, মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালক এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ এই কমিটির সদস্য। আর বাইরে থেকে সাদিক আহমেদ ছাড়া আরও আছেন বিআইডিএসের মহাপরিচালক ড. এনামুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাসুদা ইয়াসমিন।
পড়ুন:মার্চের প্রথম ৩ দিনে রেমিট্যান্স এলো ৫৭ কোটি ডলার
দেখুন:ঝিনাইদহে দুই সন্তানের জননীকে গলা কে/টে হ/ত্যা/র চেষ্টা, স্বামী আটক
ইমি/


