29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:৫৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সরকারি ডাক্তার ডিউটি চলাকালে ব্যক্তিগত চেম্বার করলে লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা ডিউটির সময় বাইরে প্রাইভেট প্র্যাকটিস করলে তাদের লাইসেন্স স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধে সারা দেশে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের ওষুধ যেন সাধারণ মানুষ ঠিকভাবে পায় এবং চিকিৎসকেরা কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন—এটি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এজন্য সারা দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘রাজনীতি করার জন্য আমি এই চেয়ারে বসিনি। স্বচ্ছতা ও সততার সঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দিয়েছেন—কেউ রাজনীতি করতে পারেন, তবে তা যেন কাজের পারফরম্যান্সে কোনও ধরনের বিঘ্ন না ঘটায়।

স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সরকার বড় পরিসরে জনবল নিয়োগের পরিকল্পনা করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, মিডওয়াইফ, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী হবেন।

এদিকে শরীয়তপুরে সরকারি হাসপাতালে কর্মঘণ্টায় প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। শরীয়তপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন