23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাশিমপুরে জমি নিয়ে বিরোধ, বড় ভাইকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় জমিজমার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এবার চরম উত্তেজনায় রূপ নিয়েছে। অভিযোগ উঠেছে, জমির বিরোধকে কেন্দ্র করে বড় ভাইকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়েছেন ছোট ভাই। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ঘটনায় ভুক্তভোগী বড় ভাই কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী মোঃ ইয়াছিন মোল্লা (৬০) জানান, তিনি কাশিমপুর থানাধীন বারেন্ডা এলাকার বাসিন্দা। অভিযুক্ত মোঃ ইউনুছ মোল্লা (৪২) তার আপন ছোট ভাই। পারিবারিক জমির সীমানা নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৪ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে বারেন্ডা এলাকার মোল্লা মার্কেট থেকে বাজার করে বাড়ি ফেরার পথে ইউনুছ মোল্লার কাপড়ের দোকানের সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। তিনি এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ইউনুছ মোল্লা তার ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ইয়াছিন মোল্লা। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।

তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে প্রকাশ্যে খুন-জখমের হুমকিও দেন।

ভুক্তভোগী ইয়াছিন মোল্লা বলেন, ছোট ভাইয়ের এমন আচরণে তিনি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করেই থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে । তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পড়ুন : অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ইউসেপ কাশিমপুর টেকনিক্যাল স্কুলের অসামান্য সাফল্য অর্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন