যশোরের মনিরামপুরে চাঞ্চল্যকর আরিফ হোসেন (১৯) হত্যায় জড়িত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো নিহত আরিফের সৎ বাবা সোহেল মাহমুদ ও তার বন্ধু মনিরামপুরের পাঁচাকড়ি গ্রামের আশরাফ সরদারের ছেলে ফুয়াদ হাসান সৌরভ।
জেলা ডিবির এসআই অলক কুমার দে পিপিএম জানান, গত ২ মার্চ ভোর রাতের দিকে পুর্ব শত্রুতাবশত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরিফ হোসেন কে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ মার্চ বিকালে বাগেরহাটের মোংলা উপজেলার হোটেল হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল (আবাসিক) থেকে তার সৎ বাবা সোহেল মাহমুদ ও তার সহযোগী ফুয়াদ হাসান ওরফে সৌরভকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

