বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেবার ব্রতে চাকরিতে আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ৮ মার্চ (রোববার) সকাল ১০টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থা বজায় রাখতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়)। এ ছাড়া মোটরসাইকেল চালনায় পারদর্শিতা এবং কম্পিউটারে (এমএস অফিস, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) ন্যূনতম ৩ মাসের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী প্রার্থী: উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।
দৃষ্টিশক্তি: উভয় ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।
বয়সসীমা:
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও সুযোগ-সুবিধা:
নিযুক্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে (১৬,০০০–৩৮,৬৪০ টাকা) বেতন পাবেন। এ ছাড়া বিনা মূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং রেশন সামগ্রীসহ সরকারের অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন হবে কয়েক ধাপে:
১. প্রথম ধাপ: শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য টেলিটক চার্জসহ মোট ৪৮ টাকা জমা দিতে হবে।
২. দ্বিতীয় ধাপ: প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার জন্য ২২৩ টাকা জমা দিয়ে চূড়ান্ত অনলাইন ফরম পূরণ করতে হবে।
সময়সীমা:
আবেদন প্রক্রিয়া ৮ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে আগামী ২ এপ্রিল রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

