32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যুদ্ধের কারণে বৈশ্বিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল ইরান

ইতালির মিলানো কর্টিনায় হবে আজ থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ শীতকালীন প্যারালিম্পিক। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক এই আসরের ১৪তম আসর থেকে সরে দাঁড়িয়েছে ইরান। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ইন্টারন্যাশনাল প্যারালিম্পিক কমিটি (আইপিসি) এক বিবৃতিতে জানিয়েছে যে, ইরানের একমাত্র প্যারা অ্যাথলেট আবুলফজল খাতিবি মিয়ানাই নিরাপদে ইতালিতে যেতে না পারায় ইরান আর ২০২৬ শীতকালীন প্যারালিম্পিকে অংশ নেবে না।

সিএনএনের খবরে বলা হয়েছে, দুইবারের প্যারালিম্পিয়ান আবুলফজল খাতিবি মিয়ানাই দুটি প্যারা ক্রস-কান্ট্রি স্কিইং ইভেন্টে অংশ নেয়ার কথা ছিল—মঙ্গলবার পুরুষদের স্প্রিন্ট ক্লাসিক এবং বুধবার ১০ কিলোমিটার ইন্টারভাল স্টার্ট ক্লাসিক স্ট্যান্ডিং রেস।

তার নাম প্রত্যাহারের ফলে উদ্বোধনী অনুষ্ঠানের অ্যাথলেট প্যারেড থেকে ইরানের পতাকা সরিয়ে দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুক্রবার ইতালির ভেরোনা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে ৫৬ দেশের ৬১২ জন অ্যাথলেট অংশগ্রহণ করবে।

আইপিসির সভাপতি অ্যান্ড্রু পারসন্স বলেন, ‘বিশ্ব ক্রীড়া জগতের জন্য এবং বিশেষ করে আবুলফজলের জন্য এটি খুবই হতাশাজনক যে তিনি নিরাপদে ভ্রমণ করতে না পারায় মিলানো কর্টিনায় তার তৃতীয় শীতকালীন প্যারালিম্পিকে অংশ নিতে পারছেন না।’

তিনি আরও বলেন, ‘শনিবার থেকে সংঘাত শুরু হওয়ার পর থেকে আইপিসি এবং টুর্নামেন্টের আয়োজক কমিটি, ইরানের প্যারালিম্পিক কমিটি ও জাতীয় স্কাই ফেডারেশনের সঙ্গে মিলে ইরান দলের নিরাপদ যাত্রার বিকল্প পথ খুঁজতে অনেক চেষ্টা করেছে। কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত চলতে থাকায় মানুষের জীবনের ঝুঁকি খুব বেশি।’

তিনি জানান, ইরানের অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় ইরানের প্যারালিম্পিক কমিটি ও জাতীয় স্কাই ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। শেষ পর্যন্ত ইরানের প্যারালিম্পিক কমিটি জানায় যে, মিলানো-কোর্তিনা ২০২৬-এ যাওয়ার জন্য নিরাপদ যাত্রা সম্ভব নয়, তাই তারা গেমসে অংশ নিতে পারবে না।

পারসন্স আরও বলেন, ‘বহু বছরের প্রশিক্ষণ ও পরিশ্রমের পর নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণে প্যারালিম্পিক শীতকালীন গেমসে অংশ নিতে না পারা একজন অ্যাথলেটের জন্য হৃদয়বিদারক। এই কঠিন সময়ে আবুলফজলের প্রতি আমাদের সমবেদনা রইল।’

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধের গোপন কৌশল করছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন