স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন রিপ্রেজেন্টেটিভ (এডিআর)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ আলীম/ সমমান
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
বেতন: ১৭,২১৫ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ কোম্পানির নিয়ম অনুযায়ী পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৬
পড়ুনঃইরানের মেহরাবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
ইমিঃ


