রাজধানীর নিকুঞ্জ–২ এলাকায় সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিকতার অনন্য উদাহরণ সৃষ্টি করে সমাজ কল্যাণ ঐক্য পরিষদ—নিকুঞ্জের উদ্যোগে আয়োজন করা হয়েছে বৃহৎ ইফতার মাহফিল। শুক্রবার (৬ মার্চ) নিকুঞ্জ–২ এর রোড নম্বর ১৬ সংলগ্ন বেচেলর এলাকাজুড়ে এই মহতি আয়োজন সম্পন্ন হয়।
প্রতি বছরের মতো এবারও রমজানের পবিত্রতা, দয়া ও মানবিক বার্তা ছড়িয়ে দিতে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে আয়োজন করা হয় এই ইফতার মাহফিল। আয়োজকদের মতে, স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহণেই এ ধরনের বৃহৎ মানবিক উদ্যোগ সম্ভব হয়েছে।
ইফতার মাহফিলে সমাজের বিভিন্ন পেশা ও বয়সের মানুষ একত্র হয়ে মিলনমেলার পরিবেশ সৃষ্টি করেন। উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিরাও, যারা আয়োজনকে আরও অনুপ্রাণিত করেন।
নেপথ্যের নায়কদের প্রতি কৃতজ্ঞতা
ইফতার আয়োজন সফল করতে যাঁরা কয়েকদিন ধরে নিরলস পরিশ্রম করেছেন, আয়োজকরা তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে নাইমুর রহমান ও সৈকতের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করা হয়।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য মিনহাজ, আপন, মনির, মানিক, মুন্না, সিফাত, সাব্বির, ইমন, রায়হান, সোহাগ, হাবিব, ভাই, পান্থ, সিব্বির, রবিউল, মারুফ ভাই, ইলিয়াস, আতিক, নজরুল ইসলাম, তৌফিক নিয়াজ, রিশাদ, কাউসার, নাঈমসহ অসংখ্য স্বেচ্ছাসেবক নীরবে-নিভৃতে কাজ করে ইফতার মাহফিলকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও সহযোগিতা:
বিডিক্লিন খিলক্ষেত শাখার সদস্যরা বিভিন্নভাবে সহযোগিতা করে মানবিক উদ্যোগে নতুন মাত্রা যোগ করেন। পাশাপাশি ‘প্রোজেক্ট বাংলাদেশ’ টিমের সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আয়োজনকে সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সমাজ কল্যাণ ঐক্য পরিষদ—নিকুঞ্জের অন্যতম সংগঠক মো. জিয়াউর রহমান পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও সফল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আয়োজকরা জানান, তাঁর আন্তরিকতা, নেতৃত্ব ও সমন্বয়ের ফলেই এ বিশাল আয়োজন সফলভাবে সম্পন্ন সম্ভব হয়েছে।
পড়ুন:দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা
দেখুন: গাইবান্ধায় জ্বালানি তেল সংকট, ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় |
ইমি/


