বিজ্ঞাপন

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১

গাইবান্ধা পৌর শহরের পুরাতন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ রাজু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত রাজুমিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কুটিপাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে।
শনিবার রাতে গাইবান্ধা সদর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানা যায়, রাজু মিয়া নামে এক ব্যক্তি আজ রাত ১০ টার দিকে ভ্যান চালিয়ে পৌর শহরের শানদার পট্টি এলাকা থেকে পুরাতন ব্রিজ এলাকায় আসেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশির এক পর্যায়ে তার পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গাইবান্ধা সদর ফাঁড়ির এটি.এস.আই আখতারুল ইসলাম বলেন, সন্দেহজনকভাবে ভ্যান চালিয়ে আসার সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ একজনকে আটক করা হয়। আইনি প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : গাইবান্ধায় সেই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরও এক রোগীকে মারধরের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন