বিজ্ঞাপন

র‍্যাব-১৩ এর অভিযানে মাদকদ্রব্য সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলার তাজহাট এবং মিঠাপুকুর উপজেলায় র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ১০.৩ কেজি গাঁজা এবং ১২৫ বোতল ফেয়ারডিল সহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ (০৮ মার্চ ) রবিবার দুপুরে র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়,র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল গতকাল শনিবার রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ৩নং পায়রাবন্দ ইউপির অন্তর্গত ইসলামপুর সাকিনস্থ বৈরাগী বাজারের টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের দেহ তল্লাশী কালে তাদের হাতে থাকা সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে ১০ কেজি ৩০০ গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার আনোয়ার হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (২৮), একই এলাকার মৃত কুদ্দুস মিয়ার পুত্র মোঃ মোমিন মিয়া (২৯) এবং মৃত আজাহার আলীর পুত্র জিয়ারুল ইসলাম (৪০)।

এছাড়াও একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন পার্কের মোড় ব্রেক টাইম রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাসের যাত্রীবেশে থাকা ধৃত আসামিদের দেহ তল্লাশী করে ১২৫ বোতল ফেয়ারডিল (Fairdyl) জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার মানিক কাজী গ্রামের আব্দুল কাদের মন্ডল এর স্ত্রী পাপিয়া বেগম (৩২) এবং এবং দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাংলা হিলির মোঃ আকাশ এর স্ত্রী মরিয়ম (৩০)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত আসামিগণ রংপুর বিভাগের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। তারা অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

পড়ুন- কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

দেখুন- রাজবাড়ীতে শিশুদের নিয়ে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের ভিন্ন উদ্যোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন