বিজ্ঞাপন

গাংনীতে এনসিপির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মেহেরপুরের গাংনীতে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার বিকেল সাড়ে চারটার দিকে গাংনী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। তিনি অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।
এ সময় বক্তব্যে অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, রমজান মাস ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকটাই কমে আসবে। এনসিপি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করে এবং আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রমজানের এই পবিত্র সময়ে আমরা চাই সমাজের কোনো মানুষ যেন কষ্টে না থাকে। এনসিপি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাবে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ২ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুর ও ১ কেজি ময়দা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেহেরপুর জেলা কমিটির সদস্য আমির হামজা, শামীম আহমেদ আজম, গাংনী উপজেলা কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী সবুজ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, রমজান মাস জুড়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন:সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’: নেত্রকোনার ৪ উপজেলায় নারী দিবস পালিত

দেখুন:কুমিল্লায় পূজা চলাকালীন সময়ে মন্দিরে ক/ক/টে/ল বি/ষ্ফো/র/ণ | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন