চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
এর আগে, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। কিউই অধিনায়ক জানিয়েছেন, কোল ম্যাকোনকির জায়গায় দলে ঢুকেছেন জ্যাকব ডাফি।
ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব জানিয়েছেন, টসে জিতলে তিনি আগে ব্যাট করতেন। ভারতের দলে কোনো পরিবর্তন নেই।
নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও লকি ফার্গুসন।
ভারত একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সুর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরাহ।
পড়ুন : মোদি স্টেডিয়ামে এবারও ফাইনাল: ভারতের স্বপ্নভঙ্গ নাকি শিরোপা জয়?


