টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ে নিউজিল্যান্ডকে ২৫৬ রানের টার্গেট দিল ভারত।
এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় নিউজিল্যান্ড। আজ সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ ব্লাক ক্যাপসদের সামনে।
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনাল ম্যাচে সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ইশান কিশানের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেটে ২৫৬ রানের পাহাড় গড়ে ভারত।
দলের হয়ে মাত্র ৪৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন। তিনি দলকে ফাইনালে তুলতে সেমিফাইনালেও খেলেন ৮৯ রানের ইনিংস। তার আগের ম্যাচে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ৯৭* রানের লড়াকু ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলে দেন।
আজ ফাইনাল ম্যাচে ইনিংসের শুরুতে ব্যাটিং তাণ্ডব চালিয়ে মাত্র ২১ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৫২ রান করে ফেরেন অভিষেক শর্মা।
তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ২৫ বলে চারটি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৪ রান করে ফেরেন ইশান কিশান। ইনিংসের শেষ ওভারে তাণ্ডব চালিয়ে তিন চার আর দুই ছক্কায় ২৪ রান আদায় করে নেন শিবম দুবে। তিনি মাত্র ৮ বল ২৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে ভারতের রেকর্ড
দেখুন- ভালো ছাত্ররা রাজনীতিতে না আসলে অযোগ্যদের হাতে চলে যাবে দেশ


