বিজ্ঞাপন

একই ব্যক্তিকে দুবার স্বাধীনতা পুরস্কার দিতে নির্দেশনাবলি সংশোধন

স্বাধীনতা পুরস্কার একই ব্যক্তিকে দুবার দেয়ার সুযোগ রেখে নির্দেশনাবলি সংশোধন করেছে সরকার। একই ব্যক্তি যদি কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন তাহলে ২৫ বছর পর পুনরায় স্বাধীনতা পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হতে পারবেন বলে জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধনে।

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের জন্য এবার মনোনীত ব্যক্তিদের তালিকায় ডা. মো. জাফরুল্লাহ চৌধুরীর নাম আসার পর জানা যায়, এর আগেও এই পুরস্কার পেয়েছিলেন তিনি।

একই ব্যক্তিকে সাধারণত দুবার স্বাধীনতা পুরস্কার দেয়া হয় না। এ প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগ স্বাধীনতা পুরস্কারসংক্রান্ত নির্দেশনাবলি সংশোধন করল।

গতকাল রোববার (৮ মার্চ )মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে এই সংশোধনী আনা হয়। এতে বলা হয়, ‌স্বাধীনতা পুরস্কার পাওয়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার দেয়ার জন্য বিবেচনা করা হবে না। তবে শর্ত হলো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার পাওয়ার পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে অন্যূন ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দেয়া যাবে।

৫ মার্চ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে এবার সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীত অন্য ১৪ ব্যক্তির মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীও (মরণোত্তর) আছেন। তাকে এবার সমাজসেবায় এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ১৯৭৭ সাল থেকে এ পর্যন্ত স্বাধীনতা পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। তাতে দেখা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৭৭ সালেও স্বাধীনতা পুরস্কার পেয়েছিলেন। তখন জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি।

স্বাধীনতা, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রামের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মঙ্গলবার থেকে সব মেডিক্যাল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন