পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ও মদনপুর এলাকার বিভিন্ন স্থানে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) বিকেলে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে প্রায় ৩ শতাধিক প্যাকেট বিরিয়ানি ইফতার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ হোসাইন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইয়ামিন ভূঁইয়া, সভাপতি ফজলুল হক ভূঁইয়া, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় সংগঠনের চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও পথের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সবসময় মানবিক কাজের সাথে যুক্ত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
পড়ুন : সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠার আহ্বান: আটপাড়ায় জামায়াতের ইফতার মাহফিল


