বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী প্রার্থী আহ্বান এনসিপির

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী খুঁজতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ মার্চ) দলের দপ্তর সম্পাদক মো. আসিফ উদ্দিন সম্রাট স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭৫টি সাধারণ ওয়ার্ড এবং ২৫টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য যোগ্য, সৎ ও জনমুখী প্রার্থীদের স্বতঃস্ফূর্তভাবে দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। এনসিপি মনে করে, একটি আধুনিক, বাসযোগ্য ও জবাবদিহিমূলক শহর গঠনে দক্ষ এবং জনগণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নেতৃত্ব অপরিহার্য।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃণমূল থেকে উঠে আসা জনপ্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অধিকারী প্রার্থীরা জনসেবায় নিবেদিত থাকলে শহরের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি এবং যোগ্য নেতৃত্বের সমন্বয়েই ঢাকাকে একটি নিরাপদ ও মানবিক নগরীতে রূপান্তর করা সম্ভব। এনসিপি এই লক্ষ্য বাস্তবায়নে সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনকে প্রধান উদ্দেশ্য হিসেবে দেখছে।

প্রার্থী হিসেবে আগ্রহী ব্যক্তিদের জন্য দলটি কিছু নির্দিষ্ট যোগ্যতা ও গুণাবলি নির্ধারণ করেছে। এতে রয়েছে জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতা, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের মানসিকতা, নিজ নিজ ওয়ার্ডে সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা, পাশাপাশি নগর সমস্যা ও নাগরিক সেবার বিষয়ে সুস্পষ্ট ধারণা ও কাজ করার আগ্রহ।

আগ্রহী প্রার্থীদের দলের নির্ধারিত ফরমে তাদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জমা হওয়া আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

পড়ুন: ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন