মানবাধিকার কর্মীদের সংগঠন ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্ট্রেন্দেনিং (ডিএইচআরএনএস) এর জেলা পর্যায়ে নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সহযোগিতায়
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র উদ্যোগে নওগাঁ শহরের উকিলপাড়ায় মৌসুমী কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম। স্বাগত বক্তব্য দেন ডিএইচআরএনএসের নওগাঁ জেলা মনিটরিং অফিসার নাইস পারভীন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সমন্বয়ক টিপু সুলতান।
এসময় আরো বক্তব্য রাখেন, ডিএইচআরএনএস নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর উপদেষ্টা ও ডিএইচআরএনএস নওগাঁর আহ্বায়ক শহীদ হোসেন ইকবাল, মৌসুমী’র নির্বাহী পরিচালক এরফান আলী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, সাংবাদিক আব্দুর রউফ পাভেলসহ অন্যান্যরা।
পড়ুন:প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


