কুষ্টিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বড়বাজারে অবস্থিত মসলার পাইকারি ও খুচরা দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যবসায়ীদের মসলার স্টক রেজিস্টার, ক্রয়-বিক্রয় ভাউচার এবং পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। এ সময় ‘মেসার্স ঢাকা ট্রেডার্স’ নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানটিতে ভেজাল জিরা মসলা প্রস্তুত করে বিক্রি করা, নিম্নমানের জিরাকে ভারতীয় ব্র্যান্ডের জিরা হিসেবে বাজারজাত করা এবং প্রায় ১৮০ কেজি মেয়াদোত্তীর্ণ কিসমিস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার সত্যত্য পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে জেলা পুলিশের টিম এবং র্যাবের টহল দল উপস্থিত ছিল। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা ছাড়াও লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন,ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি রোধে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে
পড়ুন:কালাইয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচির যাত্রা শুরু
দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির
ইমি/


